২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরো এক যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে গুলবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধারের পরদিন বুধবার আরো একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

গাজীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গুলবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধারের পরদিন বুধবার আরো একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বিকালে সদর উপজেলার পূবাইলের মাজুখান সেতুর পাশে হায়দরাবাদ দক্ষিণপাড়া গজারি টেকের একটি জলাভূমিতে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞাত পরিচয় এই যুবকের (৩০) ডান চোখের উপর গুলিবিদ্ধ হওয়ার চি‎হ্ন রয়েছে। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পরনে লুঙ্গি ছিলো। লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই করিম। এর আগে মঙ্গলবার সকালে পুবাইলে ঢাকা-বাইপাস সড়কের পাশে সমরসিং এলাকা থেকেও অজ্ঞাত পরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৮৩৭ ঘ.