২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে বস্তাবন্দি লাশ

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আল আমিন (৩২)। বুধবার সকাল ৬টার দিকে লাশটি পাওয়া যায়। আল আমিনকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর চটের বস্তায় ভরে বাগানে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল আমিনের মৃতদেহ সবুজবাগ থেকে উদ্ধার হলেও তিনি বাড্ডা এলাকায় থাকতেন। মঙ্গলবার থেকে নিখোঁজ আল আমিনের বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। বাড্ডা থানার উপপরিদর্শক বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে আল আমিনের স্ত্রী লাভলি আক্তার মুক্তি জিডি করেন। আল আমিনের বাড়ি গাইবান্ধার খাঁ পাড় এলাকায়। ঢাকার মেরুল বাড্ডায় সাত নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪৪ ঘ.