২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ঢাকা-নাটোর সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে চালক-সহকারিসহ তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

নাটোর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর উপজেলায় ঢাকা-নাটোর সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে চালক-সহকারিসহ তিন জন নিহত হয়েছে। বুধবার ভোর ৫টায় নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- চালক মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি গ্রামের আব্দুল মান্নান, রাজশাহীর হড়গ্রামের শামীম ওরফে মানিক (২৫) ও সহকারী রাজশাহীর মোহনপুরের মিজানুর রহমান (৩০)। দুর্ঘটনায় ট্রাক দুটো রাস্তায় আটকে থাকার কারণে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বনপাড়া থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি। আহত এক জনকে উদ্ধারের কথা জানিয়ে ওসি বলেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭০০ ঘ.