২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবকের গলিত লাশ

সিলেট নগরীতে এক অজ্ঞাত যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে এক অজ্ঞাত যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর হুমায়ূন রশীদ চত্বর সংলগ্ন একটি ঝোপের ভেতরে ওই লাশ পাওয়া যায়। দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত সাংবাদিকদের জানান, স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে ১৫/২০ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশের পকেটে সোনালী ব্যাংকের একটি চেক পাওয়া গেছে। ওই চেকে লেখা রয়েছে আবদুল মালেক। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এসআই রঞ্জন আরো জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস