গাজীপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার পূবাইলের সমরসিং এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
তাদের পরিচয় জানা যায় নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০বছর।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, সমরসিং এলাকার জিও এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর জমিতে ১টি এবং দুই/তিনশ গজ দূরে একটি বাঁশ ঝাড়ের পাশে অপর ১টি যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তাদের মধ্যে একজনের বুকে এবং অপরজনের মাথায় গভীর ক্ষত রয়েছে। এগুলো গুলির ক্ষত পুলিশ ধারণা করছে।
ময়নাতদন্তের জন্য লাশ দু'টি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৫৭ ঘ.
bdnews24