পাবনা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গঙ্গারামপুরে মহাসড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম।
নিহত সিরাজুল ইসলাম (৫০) বেড়া উপজেলার বৃশালিকা গ্রামের তছিরউদ্দিনের ছেলে।
সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোন ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।
ওসি জানান, স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহতের মাথা ও শরীর কোন ভারী যানবাহনের চাকায় পিষ্ট ছিল বলে ওসি জানান।
তবে ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা এ বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24