ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে হাত-চোখ বেঁধে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর ৬টার দিকে অজ্ঞাত পরিচয় (২৫) ওই যুবকের লাশ রাজেন্দ্রপুর ঢাকা-মাওয়া সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকটির মাথায় চারটি গুলির চিহ্ন রয়েছে। যুবকটির পরনে শুধু নীল প্যান্ট রয়েছে।
লাম ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩২৪ ঘ.
bdnews24