২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হাসিব

নারীস্বাস্থ্য বিষয়ে প্রতিবেদনের জন্য ইংরেজি সংবাদপত্র ও সংবাদ সংস্থা ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১১ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীস্বাস্থ্য বিষয়ে প্রতিবেদনের জন্য ইংরেজি সংবাদপত্র ও সংবাদ সংস্থা ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১১ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরুল ইসলাম হাসিব। অন্যান্য শাখায় চলতি বছর এ পুরস্কার পেয়েছেন আরো ছয় সাংবাদিক। এরা হলেন- এটিএন বাংলার শাহনাজ মুন্নি, চ্যানেল আই-এর জান্নাতুল বাকিয়া কেকা, ডেইলি সানের তারিক হাসান শাহরিয়ার, জনকণ্ঠের নিখিল মানকিন, প্রথম আলোর মানসুরা হোসেন ও বাংলাদেশ বেতারের জলিলুল হক। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বক্তব্য দেন। ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস ডিগ্রিধারী হাসিবের সাংবাদিকতা শুরু মেডিক্যাল কলেজ প্রতিনিধি হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি সানে কাজ করেছেন তিনি। স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকতার জন্য এর আগে ২০০৭ সালে নয়া দিল্লির উইমেন ফিচার সার্ভিসেস ফেলোশিপ পান হাসিব। একই বছর ইউএনএফপিএ মিডিয়া পুরস্কার পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/পিডি/০০৩৪ ঘ.