২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হামলায় আহত ৩ সাংবাদিক

খবর সংগ্রহ করতে গিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলায় তিন সাংবাদিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

রংপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খবর সংগ্রহ করতে গিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলায় তিন সাংবাদিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। সোমাবর রাজারামপুর কাশিগঞ্জ গ্রামে এ হামলা হয়। আহতরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের লিয়াকত আলী বাদল, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও ক্যামেরাম্যান রাসেল। লিয়াকত আলী বাদলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লিয়াকত আলী বাদল জানান, গত ২৬ জুন কাশিগঞ্জ গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান আয়নুল হকের নেতৃত্বে দুই নারীকে চরিত্রহীনা আখ্যায়িত করে শালিশ ডেকে প্রকাশ্যে হাত পা বেঁধে পেটানো হয়। এ সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশও হয়। সোমবার দুপুর ১টার দিকে এই তিন সাংবাদিক আয়নাল হকের বাড়ি গিয়ে তাকে পাননি। এ সময় তার স্ত্রীর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের স্ত্রীর নির্দেশে শতাধিক সন্ত্রাসী এই তিন সাংবাদিকের ওপর অর্তকিতে হামলা চালায়। এ সময় তারা পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। এর প্রায় দেড়ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসে। রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মোহাম্মদ তানভীর তাকে দেখতে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.