ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে অগ্রণী টাওয়ারের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নয় তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে। পরে সেখানে ছয়টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
শাহজাদি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১৬ ঘ.
bdnews24