২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯তম বিসিএসের ১৪৮০ জন নিয়োগ পেলেন

২৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১ হাজার ৪৮০ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১ হাজার ৪৮০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জাকির হোসেন রোববার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের এ আদেশ দেওয়া হয়। সোমবার তা প্রকাশ হয়েছে। নিয়োগ পাওয়াদের আগামী ১ অগাস্ট মন্ত্রণালয় নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ৬৫৩ জন। শিক্ষার পরই রয়েছে কৃষিতে, এ ক্যাডারে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যে নিয়োগ পেয়েছেন ১৯৭ জন। প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে ১৭৭ জনকে। পুলিশে নিয়োগ পেয়েছেন ৩৩ জন। এছাড়া নীরিক্ষা ও হিসাবে দুই জন, আনসারে ১২ জন, শুল্ক ও আবগারীতে ৬৪ জন, সমবায়ে ছয় জন, খাদ্যে চার জন, পররাষ্ট্রে ১৩ জন, পরিবার পরিকল্পনায় চার জন, তথ্যে ১০ জন, ডাকবিভাগে তিন জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে তিন জন, কর প্রশাসনে ২৫ জন, বাণিজ্যে দুই জন, অর্থনীতিতে ৩২ জন, মৎস্যে ১১, স্বাস্থ্যে ১৯৭, সড়ক ও জনপথে ১৮, রেলওয়ে প্রকৌশলে ছয় জন এবং জনস্বাস্থ্য প্রকৌশলে এক জন নিয়োগ পেয়েছেন। ২০০৯ সালের ৪ অগাস্ট ২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ২৩ হাজার ৭৪৫ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছিলো ১৩ হাজার ৫৩৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত উত্তীর্ণের তালিকায় মনোনীত হন ৫০৬২ জন। এদের মধ্যে থেকেই ১ হাজার ৪৮০ জনকে নিয়োগ দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৩৫০ ঘ.