ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে মঙ্গলবার গাজীপুর ও নওগাঁ জেলার দুটি এলাকায় পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের (পিইআরপি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে পাইলট প্রকল্পের আওতায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হলেও এবারই প্রথম এ প্রকল্পের আওতায় ভোটার তালিকা হালনাগাদের জন্য পরীক্ষামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ (নতুন নাম অর্ন্তভুক্তি, নাম কর্তন, সংশোধন ও স্থানান্তর) কার্যক্রম শুরুর আগে পরীক্ষামূলকভাবে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। দেশের চারটি এলাকায় পরীক্ষামূলক এই কার্যক্রম চালানো হবে। দ্বিতীয় পর্যায়ে ঢাকা ও কক্সবাজারের দুটি এলাকায় কার্যক্রম চালানো হবে।
"পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে সারা দেশে সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আশা করছি, যথাসময়ে কাজটি শুরু করা যাবে।"
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, প্রাথমিকভাবে গাজীপুরের কালিগঞ্জ পৌরসভা ও নওগাঁর পত
bdnews24