২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য পুরস্কার পাচ্ছে ১৮ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় মৎস্য পুরস্কারের জন্য চলতি বছর ১৮ জন ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মৎস্য পুরস্কারের জন্য চলতি বছর ১৮ জন ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পুরস্কার তুলে দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রোববার মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ১৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এদের মধ্যে পাঁচজনকে স্বর্ণপদক এবং ১৩ জনকে রৌপ্য পদক দেওয়া হবে। লতিফ বিশ্বাস বলেন, নিয়ম অনুযায়ী পাঁচজনকে স্বর্ণপদক এবং ১৫ জনকে রৌপ্য পদক দেওয়ার কথা। কিন্তু যাচাই-বাছাই করে রৌপ্য পদকের জন্য ১৩ জন ব্যক্তি-প্রতিষ্ঠানের বেশি মনোনয়ন চূড়ান্ত করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদনের আগে চূড়ান্ত মনোনীত এসব ব্যক্তি- প্রতিষ্ঠানের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি। মৎস্য খাত ও মৎস্য সম্পদের উন্নয়ন ও রক্ষায় কার্যকর ভূমিকার জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। আগামী ২০ জুলাই সারাদেশে মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করবে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪৯ ঘ.