ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থেকে ইসলামী ছাত্র শিবিরের মহানগর ও থানা পর্যায়ের চার নেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রোববার প্রথম প্রহরে অভিযান চালিয়ে ইকবাল রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ধারণা করা হচ্ছে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য তারা সেখানে জমায়েত হয়েছিলো।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা মহানগর (পশ্চিম) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর (পশ্চিম) অর্থ সম্পাদক মো. তারেক, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ, মোহাম্মদপুর থানার সভাপতি মো. রাসেল।
অন্যরা হলেন- মো. ইমরান, মোত্তাকিন, মো. রাজিব, রিয়াজ উদ্দিন, এনামুল হক, মিরাজ উদ্দিন, রাফিউর রহমান, হাসরাত আহমেদ, সাইফুল ইসলাম, জুলফিকার তিতাস, তুহিন, একেএম মেহেরাজুল হোসেন, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মো. হাসান তারেক, মশিউর রহমান, মুজাহিদ এবং আশরাফুল ইসলাম ও জাভেদ হাসান ভূইয়া। জাভেদ নিজেকে দৈনিক সংগ্রামের সাংবাদিক বলে পরিচয় দিয়েছে।
তবে সংগ্রামের শিফট ইনচার্জ শফিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নামে তাদের কোন কর্মী নেই।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/আরএ/১৩০৯ ঘ.
bdnews24