২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণার সফর ফলপ্রসূ: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে। পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।" এস এম কৃষ্ণা তিনদিনের সফরে গত ৩ জুলাই ঢাকা আসেন। তার সফরে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন দীপু মনি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগামী ৬-৭ সেপ্টেম্বরের বাংলাদেশ সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর লেখা 'গ্লোবাল ফ্ল্যাশপয়েন্ট: সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট' শিরোনামের একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বইটি প্রকাশকরেছে আড়িয়াল পাবলিকেশন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২২৪৯ ঘ.