পঞ্চগড়, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর হাসপাতালে শনিবার সন্ধ্যায় এক কয়েদির মৃত্যু হয়েছে।
আব্দুর রহিম (৬০) নামে ওই কয়েদি আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।
কারা তত্ত্বাবধায়ক নাসিরউদ্দিন প্রধান জানান, ডায়াবেটিক, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ থেকে রহিম রংপুর কেন্দ্রীয় কারা হাসপতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বিকালে তাকে রংপুর কারা হাসপাতাল থেকে জেলা কারাগারে আনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
রহিম একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০১০ সালের ৯ ফেব্র"য়ারি থেকে জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
নাসিরউদ্দিন প্রধান জানান, রোববার ময়নাতদন্ত শেষে রহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৭ ঘ.
bdnews24