২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে তিন ট্রাক পচা চালসহ ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় তিন ট্রাক পচা চালসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নাটোর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় তিন ট্রাক পচা চালসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বনপাড়া বাজারের কাছে হারোয়ায় একটি রাইস মিল ও একটি ধানের চাতাল থেকে এই চাল আটক করা হয়। বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই চাল চট্টগ্রাম থেকে আনা হয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের ব্যবসায়ী অশোক কুমার সরকারকে আটক করা হয়। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এসব পচা চাল শুকিয়ে ভালো চালের সঙ্গে মিশিয়ে বিক্রি করার জন্য আনা হয়েছে বলে অশোক পুলিশকে জানিয়েছে। বড়াইগ্রাম উপজেলা সেনেটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার এ ব্যাপারে শনিবার বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৫৫ ঘ.