২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়া সদর উপজেলায় এক যুবক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

বগুড়া, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়া সদর উপজেলায় এক যুবক খুন হয়েছেন। শনিবার দুপুরে বগুড়া শহরতলীর বারপুর দক্ষিণ পাড়ায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত রিপন পাইকাড় (৩৮) ওই এলাকার প্রয়াত খাদেম আলীর ছেলে। এলাকার লোকজনের বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের চাঁন বাদশার ছেলে কাঞ্চু (২৮) বেলা আড়াইটার রিপনকে একটি বাঁশ ঝাড়ে ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গ্রামের লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই কাঞ্চু ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৫০ ঘ.