২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওলামা মাশায়েখ'র ২ সদস্য আটক

বরিশাল নগরীতে হরতালের সমর্থনে মিছিল করায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

বরিশাল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে হরতালের সমর্থনে মিছিল করায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর গৃর্জ্জা মহল্লা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার আব্দুল্লাহ আল নাহিয়ান (২৭) ও কাশিপুরের ইছাকাঠির মীর মাহবুবুর রহমান (৪০)। মহানগর পুলিশের সহকারী কমিশনার আসলাম খান বলেন, অনুমতি ছাড়া জুমা'আর নামাজের পর নগরীর কসাই মসজিদ থেকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে রোববারের (১০ জুলাই) হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। গৃর্জ্জা মহল্লা এলাকা থেকে আটজনকে পুলিশ আটক করে। এর মধ্যে ছয়জন সাধারণ মুসল্লি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হওয়ার পর বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১২টি দল রোববার (১০ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে ৩০ ঘণ্টা হরতাল ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.