ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের পরিচিতি নম্বরসহ (আইডি) সব তথ্য সংযোজন করে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএসিসি) তথ্যভাণ্ডার উন্নয়নের কাজ শুরু করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে কর্মকর্তাদের নাম, বাবা, মা, স্ত্রী ও সন্তানদের নাম ইংরেজি ও বাংলায়, ই-মেইল, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, প্রেষণ, নৈমিত্তিক ছাড়া অন্য ছুটি এবং লিয়েন সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নতুন ব্যবস্থায় শৃঙ্খলাজনিত বিষয়গুলো সুষ্পষ্ট করতে 'বিভাগীয়, ফৌজদারি ও দুর্নীতি' এ তিনটি ভাগে বিভক্ত করা হবে।
সভায় অন্যদের মধ্যে যুগ্ম-সচিব মাকসুদুল হাসান খান, সোহরাব হোসাইন, এএম বদরুদ্দোজা, লুৎফুর রহমান, রইছ উল আলম মণ্ডল ও মোহাম্মদ ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮১৫ ঘ.
bdnews24