২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

কুষ্টিয়া, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার লোকমান হোসেনের (২৫) বাড়ি চণ্ডীপুর গ্রামে। বুধবার সকাল ৬টার দিকে গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে ভেড়ামারা থানার ওসি আজম খান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন খবরের ভিত্তিতে সকালে পুলিশ লোকমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে বিছানার নিচে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।" লোকমান অবৈধ অস্ত্র কেনা-বেচায় জড়িত বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪৩০ ঘ.