২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস উল্টে নিহত ২

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছে ২০ জন। নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হুজুর আলী (৩৫), বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার মুটুকপুর গ্রামে। রুপালি পরিবহণের ওই বাসটি ডোমার থেকে ঢাকা যাচ্ছিলো বলে স্থানীয়রা জানায়। মহাসড়ক পুলিশের উপপরিদর্শক আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে আট জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.