ভোলা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদরের পশ্চিম ইলশা ইউনিয়নে কলেজ ছাত্রীর ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে কলেজ ছাত্রীর বাবা ভোলা সদর থানায় এ মামলা দায়ের করেন।
থানার ওসি মোবাশ্বির আলী জানান, মামলায় মমিন, রিপন ও আফসারের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
উত্ত্যক্তের বিচার চাওয়ায় আট দিন আগে কলেজ ছাত্রীটিকে এলাকার ৭/৮ বখাটে ধর্ষণ করে। পরদিন বাড়ির সামনে ফেলে রেখে যায় তাকে। লজ্জা এবং প্রভাবশালী ধর্ষণকারীর ভয়ে মামলা করতে পারেনি মেয়েটির পরিবার। তিনি স্থানীয় ব্র্যাক স্কুলে শিক্ষকতাও করেন।
পরে ভোলা সদর হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি যান ওই ছাত্রী। দুর্বৃত্তরা তার একটি পাও ভেঙে দেয়।
রোববার সাংবাদিকদের কাছে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি গিয়ে মেয়েটির জবানবন্দি গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24