২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার টাকা কম, তাই পা ভেঙেছে ব্যবসায়ীর

চাঁদা কম দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

জয়পুরহাট, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা কম দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাজারে এ হামলায় আহত হন সরদার ওয়েলল্ডিং কারখানা মালিক লিটন মিয়া। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন লিটন মিয়া সাংবাদিকদের জানান, দুপুরে পুরাতন বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানা ওরফে বাটু রানা (২৬) ও উৎপল ওরফে কালা উৎপল তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ফুটবল খেলার জন্য আড়াই হাজার টাকা চাঁদা দাবি করে। ব্যবসা ভালো না চলায় সঙ্গেসঙ্গেই লিটন তাদের হাতে ছয়শ' টাকা তুলে দেন। কিন্তু কম টাকা দেখে রানা ও উৎপল ক্ষিপ্ত হয়ে ওঠে। বাকি টাকা পরে এসে নিয়ে যাবে বলে তারা চলে যায়। লিটন জানান, "কিছুক্ষণ পরই রানা ও উৎপল আবার এসে চাঁদার বাকি টাকা না পেয়ে দোকানের হাতুড়ি নিয়ে আমাকে প্রচ- মারধর করতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি।" উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইউসুফ আলী জানান, প্রচ- আঘাতে লিটনের ডান পা ভেঙে গেছে, বাম পায়েও আঘাত লেগেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি। রানা ওরফে বাটু রানা এলাকার র্শীষ সন্ত্রাসী। রানার বিরুদ্ধে থানায় তিনটি মামলা ও অর্ধডজন সাধারণ ডায়েরি (জিডি) আছে। দুইমাস আগে গ্রেপ্তার হওয়ার পর জেল হাজতে ছিল। পরে সে জামিন নিয়ে বেরিয়ে আসে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৬ ঘ.