২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সচিবালয়ে চার চিকিৎসক নিয়োগ

জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে দায়িত্ব পালনের জন্য চার জন চিকিৎসককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে দায়িত্ব পালনের জন্য চার জন চিকিৎসককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। চার চিকিৎসক হলেন- চক্ষু বিষয়ক কনসালটেন্ট ডা. রেজাউল করিম, প্যাথলজি বিষয়ক সহকারী অধ্যাপক ডা. শামীমা আকতার, গাইনি বিষয়ক কনসালটেন্ট ডা. রেবেকা খানম ও অর্থোপেডিক বিষয়ক কনসালটেন্ট ডা. এবিএম রুহুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৪৭ ঘ.