ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র ও জাসদ ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম মোমিন হত্যামামলার রায় হবে আগামী ২০ জুলাই।
ঘটনার প্রায় ৬ বছর পর সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এ দিন ঠিক করেন।
গত ২ জানুয়ারি ওসি রফিকুল ইসলাম ও শীর্ষসন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের পর গত ১২ মে থেকে সোমবার পর্যন্ত ১৭ দিন এ মামলায় যুক্তিতর্ক শুনানি হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
আসামির সংখ্যা ৯। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন, তারা হলেন- ওসি রফিক, বাবু ও তাজ।
পলাতক আসামিরা হলেন- মনির হাওলাদার, তারেক ওরফে জিয়া, হাসিবুল হক জনি, মো. জাফর, শাখাওয়াৎ হোসেন জুয়েল ও শরীফ।
আসামিপক্ষ বিশেষত ওসি রফিকের পক্ষ থেকে বার বার মামলাটির বিচারে বিঘ
bdnews24