২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শরীয়তপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

শরীয়তপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে দাসার্ত্তা গ্রামে ঘরের ভেতর আবুল কালাম তালুকদারের (৪২) ঝুলন্ত লাশ পাওয়া যায়। আবুল কালামের ভাগনে ফারুক সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে তিনি ঘরে ঘুমাতে যান। রোববার সকাল ৯টায় প্রতিবেশী বেগম বিবি তার ঘরে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। লোকজন এসে তার হাত-পা-মুখ ও চোখ বাঁধা অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- হয়েছে বলে নিহতের স্ত্রী রেহানা বেগম দাবি করেন। পালং থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.