২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহিরপুরে ৭ ইউপি নির্বাচনের ফল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটির মধ্যে পাঁচটি আওয়ামী লীগ ও দুইটিতে বিএনপি সমর্থিতরা জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 07:49 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

সুনামগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটির মধ্যে পাঁচটি আওয়ামী লীগ ও দুইটিতে বিএনপি সমর্থিতরা জয়লাভ করেছেন। শনিবার সারাদিন এই সাত ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন, বালিজুড়ীতে আতাউর রহমান, বাদাঘাটে নিজাম উদ্দিন, বড়দল উত্তরে জামাল উদ্দিন, উত্তরশ্রীপুরে আবুল হোসেন খাঁ ও দক্ষিণশ্রীপুরে বিশ্বজিৎ সরকার। বিএনপি সমর্থিতরা হলেন- দক্ষিণ বড়দলে সবুজ আলম ও তাহিরপুর সদরে বুরহান উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪৮ ঘ.