২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে বর্জ্য, ৩৮ লাখ টাকা জরিমানা

ধলেশ্বরী নদীতে কারখানা থেকে দূষিত রাসায়নিক বর্জ্য ফেলার দায়ে মুন্সীগঞ্জে একটি কারখানাকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

মুন্সীগঞ্জ, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধলেশ্বরী নদীতে কারখানা থেকে দূষিত রাসায়নিক বর্জ্য ফেলার দায়ে মুন্সীগঞ্জে একটি কারখানাকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার দুপুরে সদর উপজেলায় মুক্তারপুর আইডিয়াল টেক্সটাইল মিলকে এই জরিমানা করা হয়। একই সঙ্গে বর্জ্য শোধনাগার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত কারখানাটির ডাইং ও প্রিন্টিং কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা রোববার বেলা ১২টার মধ্যে পরিশোধ করতে হবে। তা না হলে কারখানার গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরিবেশ আইনে মামলা দায়ের করার আদেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনা করেন। অভিযানে অধিদপ্তরের টিমকে র‌্যাব রসহায়তা করেছে। কারখানার প্রকৌশলী ক্ষিতীশ সরকার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে জরিমানার টাকা কমানোর অনুরোধ করলেও রায় বহাল রাখা হয়। মুনীর চৌধুরী জানান, নির্গত তরল বর্জ্যের রাসায়নিক বিশ্লেষণ করে দ্রবীভূত অক্সিজেন ২ দশমিক ৩৭ এবং পিএইচ ১৪ পাওয়া যায়। অন্যদিকে নদীতে মিশ্রিত তরল বর্জ্যের নমুনা নদী থেকে সংগ্রহ করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় ২ দশমিক ০৫ এবং পিএইচ ১২ দশমিক ২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০১০২ ঘ.