২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিবান্ধার বড়খাতায় ১৪৪ ধারা

বিজয়ী ও পরাজিত দুই চেয়ারম্যানপ্রার্থীর সভা ঘিরে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

লালমনিরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ী ও পরাজিত দুই চেয়ারম্যানপ্রার্থীর সভা ঘিরে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। শনিবার বিকালে ওই বিদ্যালয়ের মাঠে বড়খাতা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা জামান সোহেলের সংবর্ধনার আয়োজন করে তার সমর্থকরা। সদ্য কারামুক্ত এবং নির্বাচনে পরাজিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইকেও সংবর্ধনা দিতে একই সময়ে সভা ডাকে তার সমর্থকরা। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থেকে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ইউএনও আশরাফুজ্জামান জানান। গত ৭ জুন ওই ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সেদিনই পরাজিত প্রার্থী হাইকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেয়। তবে কয়েকদিন আগে জামিনে ছাড়া পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.