২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যের কার্যালয়ের বাইরে বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের বাইরে শুক্রবার সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরিত হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় কাছেই অবস্থান করলেও তিনি সুস্থ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের বাইরে শুক্রবার সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরিত হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় কাছেই অবস্থান করলেও তিনি সুস্থ রয়েছেন। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যের কার্যালয়ের পার্শ্ববর্তী আইইআর ভবনের ছাদ থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পটকা নিক্ষেপ করা হয়েছিলো। এতে কেউ হতাহত হয়নি। ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির জন্যই এটি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উপাচার্যের ব্যক্তিগত সহকারি সিদ্দিকুর রহমান জানান, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে সেখান থেকে ১৫-২০ হাত দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাহবাগ থানার পুলিশ পাহারা দিয়ে উপাচার্যকে কার্যালয়ে পৌঁছে দেন বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ৯০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সারাদিনই বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় কাটান উপাচার্য। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এএইচ/জেকে/২০৫৬ ঘ.