২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

খুলনা মহানগরীর খালিশপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

খুলনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর খালিশপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে। বুধবার রাত ১১টার দিকে নুরনগর এলাকায় মন্নুজান স্কুলের সামনের রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা বৃহস্পতিবার খালিশপুর থানায় জমা দেয়া হয়েছে। র‌্যাব-৬ খুলনা অফিসের কর্মকর্তা লে. কমান্ডার নুর-ই-আলম জানান, র‌্যাবের একটি বিশেষ টহল দল রাত ১১টার দিকে মন্নুজান স্কুলের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন পালিয়ে যায়। এ সময় ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি রিভলবার, তিনটি পিস্তল, চারটি পাইপগান, পয়েন্ট ১২ বোরের দুটি গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৩৫ ঘ.