২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাশগাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ফরিদপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাশগাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি দীনে আলম জানান, ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত ও ৭ জন আহত হয়। আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যায়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। চালকরা পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮০৬ ঘ.