২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে পুড়েছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান

বরিশালের উজিরপুর উপজেলা বন্দর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের উজিরপুর উপজেলা বন্দর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন। বৃহস্পতিবার ভোররাতে এ আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তা সোহরাব হোসেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাজারের ব্যবসায়ীরা জানান, ভোররাতে বন্দর বাজারের কুণ্ড স্টোর্স, হাওলাদার স্টোর ও ইলেক্ট্রিক হাউজে আগুন জ্বলতে দেখা যায়। মূহুর্তেই পার্শ্ববর্তী মকবুল স্টোর ও সুমন জেনারেল স্টোরে আগুন ছড়িয়ে পরে। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪৪ ঘ.