২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি মহাপরিচালক পদে যোগ দিলেন আনোয়ার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি। তিনি মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি। তিনি মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আনোয়ার বাংলাদেশ সেনাবাহিনীতে 'আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড' এর জিওসি হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৯ সালের ২৩ ডিসেম্বর তিনি বাংলাদশে সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন প্রাপ্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএল/১৪৪৮ ঘ.