২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাদেবপুর উপজেলায় ইউপি নির্বাচনের ফল

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে সাতটিতে চেয়ারম্যান হয়েছেন বিএনপি সমর্থিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

নওগাঁ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে সাতটিতে চেয়ারম্যান হয়েছেন বিএনপি সমর্থিতরা। তিনটিতে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিতরা। মঙ্গলবার রাত ১১টায় ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- সদরে আব্দুল মান্নান চৌধুরী দুলাল, এনায়েতপুরে আবু হেনা মোস্তফা কামাল রতন, সফাপুরে শামসুল আলম বাচ্চু, রাইগাঁয় মোফাখখারুল ইসলাম মুকুল, ভীমপুরে রাম প্রসাদ ভদ্র, চান্দাশে আব্দুস সাত্তার মাষ্টার ও উত্তরগ্রামে শেখ শাহ আলম ফয়সাল। আওয়ামী লীগের তিনজন হলেন, হাতুরেতে আকবর আলী, খাজুরে বেলাল উদ্দিন ও চেরাগপুর ইউনিয়নে সেলিম উদ্দিন তরফদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.