বান্দরবান, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে চারটির মধ্যে দুইটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
একটি করে ইউনিয়নে জয়ী হন আওয়ামী লীগ ও জনসংহতি সমিতি সমর্থিতরা।
বুধবার উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আবদুস শুক্কুর ফল ঘোষণা করেন। মঙ্গলবার ভোটগ্রহণ হলেও দুর্গম এলাকা থেকে ফলাফল আসতে দেরি হয়।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- রোয়াংছড়ি সদর ইউনিয়নে সা হ্লা মং মারমা ও তারাছায় শৈ থোয়াই চিং মারমা।
আওয়মী লীগ সমর্থিত প্রার্থী হলেন আলেক্ষ্যং ইউনিয়নের বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। নোয়াপতং ইউনিয়নে জেএসএস সমর্থিত চেয়ারম্যান হলেন শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৪ ঘ.
bdnews24