ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে পাঁচশ ৫৪ মিলিমিটর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সন্দীপে সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৪৭ ঘ.
bdnews24