২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী স্বীকৃতি: আইনমন্ত্রীর দাবিতে দ্বিমত চাকমা রাজার

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি থেকে সরে এসেছেন পার্বত্যনেতা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি থেকে সরে এসেছেন পার্বত্যনেতা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গবেষকরা। তবে যে বৈঠকের বরাত দিয়ে আইনমন্ত্রী এ কথা বলেছেন সে সভায় এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল রাজা দেবাশীষ রায়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে চাকমা রাজাসহ কয়েকজন মানবাধিকার গবেষকের সঙ্গে এক বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সংবিধানে পাহাড়ের অধিবাসীসহ ক্ষুদ্র জাতি-গোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি থেকে সরে এসেছেন পার্বত্য চট্টগ্রামের নেতা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক গবেষকরা।" "জাতিসত্ত্বার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের সঙ্গে আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স