২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে ৮ ইউপি নির্বাচনের ফল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

গাইবান্ধা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন। বাকি তিনটিতে বিএনপি এবং একটিতে সিপিবি সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- কামদিয়ায় মো. মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ীতে জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাম, সাপমারায় মো. তোফাজ্জল হোসেন সরদার এবং দরবস্ত ইউনিয়নে আবু রুশদ মো. শরিফুল ইসলাম। বিএনপি সমর্থিত তিনজন হলেন- শাখাহারে মো. আব্দুল মান্নান ম-ল, রাজাহারে মো. আমিরুল ইসলাম নান্নু ও গুমানীগঞ্জে ফারুক কবীর আহম্মেদ। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমর্থিত মো. মহসীন আলী জয়লাভ করেন তালুককানুপুর ইউনিয়নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.