ঝিনাইদহ, জুন ২৮ (বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টির মধ্যে ১৩টিতে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন। একজন হয়েছেন বিএনপি সমর্থিত।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন বলে ইউএনও মো. আজমুল হক নিশ্চিত করেন।
মঙ্গলবার সারাদিন এসব ইউনিয়নে ভোট গ্রহণ চলে।
আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ত্রিবেণীতে মো. সেকেন্দার মোল্লা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগরনগরে তোজাম্মেল হক তোজাম, কাচেরকোলে মো. সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সারুটিয়ায় মো. রায়হান উদ্দিন, হাকিমপুরে কামরুজ্জামান জিকু, ধলধরাচন্দ্রে মো. মতিয়ার রহমান, মনোহরপুরে আরিফ রেজা মন্নু, বগুড়ায় মো. নজরুল ইসলাম, আবাইপুরে আমজাদ মোল্লা, নিত্যানন্দপুরে মো. মফিজুদ্দিন বিশ্বাস, উমেদপুরে মো. সাবদার হোসেন মোল্লা ও দুধসরে শোয়েব জোয়ার্দ্দার।
এছাড়া বিএনপি সমর্থিত চেয়ারম্যান হলেন ফুলহরি ইউনিয়নের ফিরোজ বিশ্বাস।
বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24