সিরাজগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজার চাষ করায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একজনকে ছয়মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ মঙ্গলবার এ সাজা দেন।
দ-িত আজমত আলী (৪০) উপজেলার এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়া গ্রামের বাসিন্দা।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আজমত আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি তার বাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজা গাছ এবং ঘরের ভেতর থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় তাকে আটক করে পুলিশ।
এরপর আজমতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিচার শেষে রাতেই তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24