২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটার সময় চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা হয়েছে যন্ত্রপাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:28 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা হয়েছে যন্ত্রপাতি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সীতাকুণ্ডের ছলিমপুর সিডিএ আবাসিক এলাকার পাশে উত্তর-পূর্ব কোণে ফখরী অ্যান্ড সন্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানার একটি পাহাড় কাটার সময় অভিযান চালায়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেবেটর যন্ত্রও জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- ফখরী অ্যান্ড সন্সের ব্যবস্থাপক নাসির উদ্দিন (৪০) এবং এস্কেবেটরচালক মো. আজাদ (২৬)। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফখরী অ্যান্ড সন্স তাদের পাহাড় এস্কেবেটর দিয়ে কেটে সমতল করছিলো। পাহাড় কাটার সময়ই অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করা হয়। আরো কিছু লোক পাহাড় কাটার সঙ্গে যুক্ত থাকলেও অভিযানের সময় তারা পালিয়ে যায় বলে জানান তিনি। তাজমিনুর বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে সীতাকুণ্ড থানায় মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২০ ঘ.