চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহর বেড়িবাঁধ থেকে মো. মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত জানান।
মাসুদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুক্তাবাড়ি গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। তিনি নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকায় থাকতেন। নগরীর একে খান গেট এলাকায় তার ঢেউটিনের একটি দোকান রয়েছে।
তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের ওপর রক্তাক্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। মাসুদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৩০৮ ঘ.
bdnews24