২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সীসা পান, ৩৩ জনকে আটকের পর মুক্তি

রাজধানীর বেইলি রোডে সীসা পানের সময় ৩৩ জন তরুণ-তরুণীকে আটক করে আবার ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেইলি রোডে সীসা পানের সময় ৩৩ জন তরুণ-তরুণীকে আটক করে আবার ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাতে বেইলি রোডের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেস্তোরাঁয় বসে ওই তরুণ-তরুণীরা হুকা দিয়ে সীসা পান করছিল। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে তাদের থানায় আনা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/পিডি/০০২৭ ঘ.