২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়ির পাঁচ চেয়ারম্যানই ইউপিডিএফ সমর্থিত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সবকটিতেই ইউপিডিএফ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

খাগড়াছড়ি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সবকটিতেই ইউপিডিএফ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা লোগাং ও চেংগি ইউনিয়নের এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ির ফল নিশ্চিত করেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- লোগাংয়ে সমর বিকাশ চাকমা, চেংগিতে অনিল কান্তি চাকমা, পানছড়ি সদরে অসেতু বিকাশ চাকমা, লতিবানে শান্তি জীবন চাকমা এবং উল্টাছড়ি ইউনিয়নে সুব্রত চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.