নারায়ণগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ছয় জন, বিএনপি সমর্থিত দুই জন ও এক জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নিবাচিত হয়েছেন।
রোববার ভোটগ্রহণ শেষে রাতে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে বিজয়ীরা হলেন-মোগপাড়ায় আরিফ মাসুদ বাবু, বারদীতে জহিরুল হক বাবু, সনমান্দীতে শাহাবুদ্দিন সাবু, বৈদ্যারবাজারে মাহবুব হোসেন সরকার, নোয়াগাঁয় দেওয়ান উদ্দিন চুন্নু, সাদীপুরে আব্দুর রশিদ মোল্লা।
বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে কাঁচপুরে ফজলুল হক, সম্ভুপুরায় আব্দুর রব মোল্লা।
এছাড়া জামপুরে স্বতন্ত্র প্রার্থী শাহ্ মোহাম্মদ হানিফ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এই উপজেলায় মোট ১০টি ইউনিয়ন। এর মধ্যে গণ্ডগোলের কারণে পিরোজপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৪৪ ঘ.
bdnews24