২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

দাবি মেনে নেওয়ার আশ্বাসে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

সাতক্ষীরা, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি মেনে নেওয়ার আশ্বাসে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিকরা। সোমবার সকাল থেকে এই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। রোববার রাতে কালিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের কার্যালয়ে আলোচনা শেষে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ভাড়া আদায়কে কেন্দ্র করে গত ২০ জুন শ্যামনগরে পরিবহন শ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকজন ও মহসিন কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এসময় ১০-১২টি বাস ভাংচুর ও কাউন্টারে লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন বাস মালিক ও শ্রমিকরা। ওইদিন রাতেই শ্যামনগর থানায় মামলা করা হয়। এর জের ধরেই রোববার থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে অনিদর্িৃষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক ও শ্রমিকরা। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, ধর্মঘট নিয়ে প্রশাসন, পুলিশ ও মালিক-শ্রমিকদের মধ্যে দুইদফা বৈঠক হয়। বৈঠকে প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির ব্যবস্থা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান সাবু। বৈঠকে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুল অহেদ, কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন, শ্যামনগর থানার ওসি কাজী জালাল উদ্দিনসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৮ ঘ.