২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে সদরঘাট ১১ নম্বর পল্টুন বরাবর নদী থেকে সেলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি চাঁদপুরের মইশাদী গ্রামে। তিনি ফেরি করে কাঁঠাল বিক্রি করতেন। কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ জুন থেকে সেলিম নিখোঁজ ছিলেন। নিহতের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে ফেলে পালিয়ে যায় । লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৮৫৪ ঘ.