দিনাজপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ঘোড়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর রহমান (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে এক কিশোর।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কশিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানিয়েছেন।
মজিবর কশিগাড়ি গ্রামের আবু মিয়ার ছেলে।
ওসি জানান, এক মিলের চাতালে পানি দেয়ার জন্য বিদ্যুৎের মটরের সংযোগ থাকা টিউবওয়েলের হ্যান্ডেলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মজিবর মারা যায়।
বৈদ্যুতিক ত্র"টির কারণে টিউবওয়েলটি বিদ্যুতায়িত হয়ে ছিলো বলে জানান ওসি।
আহত মোজাম্মেলকে (১২) ঘোড়াঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৩৭ ঘ.
bdnews24